• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাবরুকপুর গ্রামে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দাবি করা চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে তাণ্ডব চালিয়ে ফলদ গাছ কেটে ফেলে, বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘এখানে বাড়ি করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২) এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদা দাবিতে হুমকি দিয়ে আসছিল। উপায় না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাৎ করেছে। এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবারও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে।

এ সময় প্রবাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে। চাঁদাবাজরা বাড়ির সব ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে এবং বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায়। এবং বাড়ির পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতরা ধারালো ছুরি ধরে আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা, ওই মাদকসেবী চাঁদাবাজরাই ওই ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

১৬ টিকিটসহ ট্রেনের স্টুয়ার্ড গ্রেপ্তার

সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল গেছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

/অ

  • নারায়ণগঞ্জ
  • চাঁদা
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
মেহেরপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ
মেহেরপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় কমল জ্বালানির দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।