দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ১৬ টিকিটসহ মো. মানিক মিয়া নামে ট্রেনের স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মানিক মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মানিক মিয়ার কাছে ট্রেনের বেশ কিছু টিকিট রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৬ টিকিট জব্দ করে। পরে পুলিশ তাকে টিকিট কালোবাজারি হিসেবে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর দেহ তল্লাশি করে ট্রেনের ১৬ টিকিট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরএ