• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • ভৈরব

মাদকের টাকা না পেয়ে মাকে মারধর, বাধা দেওয়ায় বোনকে খুন

দেশ টিভি ডেস্ক
  ২৩ জুলাই ২০২৩, ১৫:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বাবার বাড়িতে বেড়াতে এসে মাদকাসক্ত ভাইয়ের হাতে খুন হলেন সোমা বেগম (২৮) নামে এক নারী। শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত সোমা ওই এলাকার মোতালিব মিয়ার মেয়ে। এ ঘটনায় গভীর রাতে অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সম্পত্তির ভাগ ও নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে বাবুল মিয়ার বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মা আয়েশা বেগমের গায়ে হাত তোলেন বাবুল। তাতে বাধা দেন সোমা। এসময় বোনের মাথায় ইট দিয়ে আঘাত করেন বাবুল।

টের পেয়ে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। আহত অবস্থায় সোমাকে শিবপুর রেলগেট এলাকায় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। রাত ১০টায় অবস্থার অবনতি হলে স্বজনরা সোমাকে পৌর শহরের স্টেডিয়ামপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালেও নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহতের খালা শেফালী বেগম বলেন, কয়েক বছর আগে বাবুলের বাবা মারা যায়। ছেলে মাদকাসক্ত হওয়ায় তাকে কোনো সম্পত্তি না দিয়ে দুই বছর আগে তাকে বাড়ি থেকে বের করে দেয় মা। বাবুল পরিবার নিয়ে শিবপুর রেলগেট এলাকায় বাসা ভাড়া করে থাকে। মাঝেমধ্যেই সে বাড়ি এসে মাকে সম্পত্তি ভাগের জন্য চাপ দেয় এবং নেশার টাকা দাবি করে।

তিনি বলেন, শনিবার বিকেলে বাবুল মায়ের কাছে এসে নেশার টাকা ও সম্পত্তি ভাগ চেয়ে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে মাকে মারধর করে। পরে সোমা বাধা দিলে ইট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে।

শেফালী বেগম আরও বলেন, সোমা শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসে। বিকেলে তার ফিরে যাওয়ার কথা ছিল। সে লক্ষ্মীপুর এলাকার শাহীন মিয়ার স্ত্রী। নিহত সোমার দুই ছেলে রয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিনিতা দাস বলেন, রাতে সোমা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ভর্তির সময় সোমার অবস্থা খুবই খারাপ ছিল। আসার সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিছু সময় পরে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বিকেল ৪টার ঘটনায় রাত সাড়ে ১০টায় হাসপাতালে রোগী নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে মাথায় আঘাত করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত বাবুলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • কিশোরগঞ্জ
  • ভৈরব
  • হাসপাতাল
  • চিকিৎসা
  • বোন
এ সম্পর্কিত আরও খবর
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
মামার জন্য মানসিক হাসপাতালে পরমব্রত
মামার জন্য মানসিক হাসপাতালে পরমব্রত
সন্ধ্যায় আসামি গ্রেপ্তার, রাতে থানা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
সন্ধ্যায় আসামি গ্রেপ্তার, রাতে থানা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে 
নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।