• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • জয়পুরহাট
  • ক্ষেতলাল

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে 

রেজাউল করিম রেজা, জয়পুরহাট
  ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জয়পুরহাটের ক্ষেতলালে নির্বাচনি প্রচারণার সময় নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আহত স্বতন্ত্র প্রার্থী অবসরসহ দুইজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে নৌকা মার্কার সমর্থক ২ জনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে উপজেলার ইটাখোলা বাজারে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট-২ আসনে নৌকা মার্কার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অন্যদিকে কাঁচি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতাল চত্ত্বরে সমবেত হয় তার উত্তেজিত কর্মী-সমর্থকরা।

এসময় সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক সিও কলোনি ঘুরে ডিসি অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তারা।

পরে রাত ১০ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তখন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে চলে যান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর অভিযোগ করে বলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল তালুকদারকে সঙ্গে নিয়ে আমি ইটাখোলা বাজারে ভোটের প্রচারণা চালাচ্ছিলাম। এসময় নৌকা মার্কার কর্মী-সমর্থকরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

তিনি আরও বলেন, এ সময় তারা আমার মুজিব কোট খুলে নেয় ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। আমাকে ও আমার কর্মী-সমর্থকদের এলোপাথাড়ি মারধর করে। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি শান্ত করে। আমি হামলাকারীদের শাস্তি চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।

অন্যদিকে নৌকার সমর্থক কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, নৌকার দুজন কর্মী আহত হয়ে হাসপাতালে আছেন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার কর্মীদের ওপর হামলা করেছে। তারা যেসব অভিযোগ করছে তা মিথ্যা, সত্য নয়।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, থানায় মামলা দায়ের করার কথা বলে দেওয়া হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিপি/

  • ক্ষেতলাল
  • জয়পুরহাট-২
  • সংঘর্ষ
  • স্বতন্ত্র প্রার্থী
এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
শেরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।