দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ওসি জাহেদুল ইসলাম।
ওসি জানান, ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন দিপু চন্দ্র দাস। এই ঘটনায় নিহতের ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির দিপু নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অর্ধপোড়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।
এবি/