দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এ বিক্ষোভ মিছিল করে তারা।
রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
এর আগে শহরের শহীদ আফনান চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বক্তারা খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
জে আই