দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছায় পেট্রল লাগিয়ে আগুন ভেতরে দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে আসলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস এবং কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি তদন্ত শেখ হেলাল উদ্দিন বলেন, ভবনের পেছনের থাই গ্লাসের জানলা খুলে ফেলেছে কৌশলে। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/