দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচ তলায় আগুন দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়া সঙ্গে সঙ্গে অফিসের নাইটগার্ড খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অফিসের ২০০৮-২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়।
এই আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব পড়বে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, রিটার্নিং অফিসারের অফিস, সকল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস এবং সকল নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
/অ