দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গেটপাড়া এলাকা থেকে জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদারের নেতৃত্বে মিছিলটি বের হয়।
এ সময় নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানিয়ে দলীয় বিভিন্ন স্লোগান দেয়। সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের মিয়াপাড়া, চৌরঙ্গী ও জেলা প্রশাসকরে কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নেতারা।
অ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেন, দুর্নীতি ও চাদাবাজমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। যে বাংলায় মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো চিন্তা কেউ করতে পারবে না। এজন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোনো বিকল্প নাই।
তিনি আরও বলেন, জামায়াত আল্লাহর আইন চায় ও সৎ লোকের শাসন চায়। হিন্দু মুসলিম নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম তাদের জানমালের একমাত্র গ্যারান্টি।
আরএ