দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সমালোচিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা শতাধিক ঝাড়ু হাতে প্রতীকী প্রতিবাদ জানিয়ে বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা জনগণের সম্মানহানির শামিল।
স্থানীয়রা জানান, ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ মিডিয়াকর্মীদের কাছে অভিযোগ করেন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির কাছে বাবুগঞ্জের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ চাঁদা দাবি করেছেন। এলাকাবাসীর দাবি, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন।
বিক্ষোভকারীরা জানান, ফুয়াদের এই অপপ্রচারমূলক বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন করা হবে।
/অ