দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া সদর উপজেলায় মাদক কারবারের সময় হাতেনাতে আটক এক মাদককারবারি একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম বাবর আলী। তিনি শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় যান। সেখানে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক কারবারিকে আটক করেন তারা। কিছুক্ষণ পর রিয়াদ হঠাৎ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বাবর আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, পালিয়ে যাওয়া রিয়াদকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
কে