দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ৮৯টি কার্টনে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ হাজার ৪০৬ পিস ভারতীয় সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকার বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকার গোলাম রব্বানীর বাড়ির খড়ের গাদার নিচ থেকে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে কর্ণজোড়া সীমান্ত এলাকার বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ওই এলাকার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে গোলাম রব্বানীর বাড়ির খড়ের গাদা থেকে এসব সাবান জব্দ করা হয়।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় চোরাকারবারিরা। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে এসব সাবান এনে তার বাড়িতে মজুদ করা হয়েছিল। জব্দকৃত সাবানের বাজারমূল্য প্রায় তিন লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা।
বিজিবির কর্ণজোড়া বিওপির সুবেদার ফুল মিয়া বলেন, জব্দকৃত সাবান উদ্ধার করে বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।
এবি/