• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর
  • শ্রীবরদী

বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে সীমান্তবর্তী এলাকায় ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক মিয়া (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে এবং পেশায় একজন চা দোকানি। সম্প্রতি বেশি আয়ের আশায় গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় ওই ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০-৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। সোমবার বিকাল ৩টার দিকে মালাকোচা সোনাজুরি এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া।

এসময় হাতির পাল তার দিকে তেড়ে এসে হামলা করে। এসময় হাতি পা ও শূর দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন ফারুক। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, ফারুক সম্প্রতি ফেসবুকে হাতির ভিডিও আপলোড করতে শুরু করেন এবং অনলাইনে ইনকামের আশায় গারো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বসির মিয়া বলেন, ‘ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যায় ফারুক। এসময় দৌড় দিতে গিয়ে তিনি মাটিতে পড়ে গেলে হাতি তার পা ও শূর দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে। পরে একটি ভ্যানগাড়ি দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘সম্প্রতি অতি উৎসাহী কিছু কনটেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। তারা হাতিকে উত্ত্যক্ত করছে। আমরা মাইকিং করছি, প্রচারণা করছি এবং সীমিত জনবল দিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ বিকাল ৩টার দিকে ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি।’

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ 

সীমান্তে বাড়তি সর্তকতা, টহল জোরদার বিজিবির

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, ‘হাতির আক্রমণে ফারুক নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তা আর সম্ভব হয়নি। তার লাশ এখন হাসপাতালে রয়েছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এবি/

  • শ্রীবরদী
  • বন্য হাতি
  • ’মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
শ্রীবরদী সীমান্তে ৬ হাজার পিস ভারতীয় সাবান জব্দ
শ্রীবরদী সীমান্তে ৬ হাজার পিস ভারতীয় সাবান জব্দ
সজল-বুবলী ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ
সজল-বুবলী ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।