দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জে সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ শাড়ির চালানসহ ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।
রোববার (১ জুন) ভোরে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, রোববার ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি। এসময় ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ১ হাজার ৭শ’ পিস বিভিন্ন রকমের ভারতীয় অবৈধ শাড়ি, ৭ হাজার ২শ’ পিস ক্রিম এবং ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে সম্প্রতি নৌপথে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র। রোববার (১ জুন) ভোরে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি, অবৈধ ক্রিম এবং জিরা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল নৌকায় রেখে পালিয়ে যায়। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
/অ