দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্ত উত্তেজনা নিরসন, বিভিন্ন স্থানে পুশইনের ঘটনা থামানো, পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশ মাতৃকার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির যা যা করণীয় তা সব কিছু করবে। স্থানীয় সাধারণদের সঙ্গে নিয়ে বিজিবি সীমান্তের স্থলে সমানভাবে কাজ করে যাবে।
সীমান্তে নতুন বিওপি উদ্বোধনকালে এ কথা বলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর।
রোববার (১ জুন) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অপারেশনাল কার্যক্রম পরিচালনা, শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষে আনুষ্ঠানিকভাবে ‘ছুটিপুর সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করেন যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নাল কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর (পিএসসি)।
এদিন দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনস্থ সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাঙলা গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে ছুটিপুর বিওপি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিওপিতে অস্বচ্ছল রোগীদের জন্য ফ্রি মেডিকেলক্যাম্প, দুস্থ জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়।
এসময় খুলনার ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আশরাফুল হক, যশোর রিজিয়ন সদর দপ্তর পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, যশোর এফআইজি ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার মেজর মো. আমিনুর রহমান, রিভারাইন বর্ডার-গার্ড কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস এবং ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএ