দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল স্থানীয় নেতাকর্মীদের তীব্র সমালোচনা ও চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতার আবেগের ঢেউ তুঙ্গে পৌঁছায় এবং পুরো এলাকা কান্নার সুরে ভারি হয়ে ওঠে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানায়। এক পর্যায়ে জনতার কান্নার আওয়াজ সভাস্থলকে প্রায় অবশ করে তোলে। মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ দেখে নিজেও সংবরণ করতে না পেরে কামরুজ্জামান কামরুল কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, “দলের ভেতরে দীর্ঘদিন ধরে ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে,” যা নিয়েই তীব্র ক্ষোভ ও হতাশা জমে জমে প্রকাশ্যে আসে। এসব চাপ ও হতাশার মধ্যে দিয়েই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন কামরুল।
কামরুজ্জামান কামরুল বলেন, আমি কারো বিরুদ্ধে নই। মানুষের কষ্ট আর কান্নাই আজ আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চাই।
তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়েও জনগণের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য নির্বাচনের মাঠে থাকবেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আবেগঘন ও প্রতিক্রিয়াশীল পরিস্থিতি সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনি রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করেছে।
জে আই