দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, এ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খন্দকার।
তিনি বলেন, বিকেলেই দলীয় মনোনয়ন হাতে পেয়েছি। দলের প্রতি আমি কৃতজ্ঞ এবং এ মনোনয়নে খুবই আনন্দিত।
এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের একাধিক সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বিএনপি।
এর আগে গত ২৭ ডিসেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেয় দলটি।
আরএ