দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে।
বুধবার (৭ মে) উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক লাখ ১৮ হাজার ২৩০ পিস বাজি, মেহেদী, গোল্ড বিচ ক্রিম ও হার্ডন ব্লু ক্যাপসুল।
তিনি আরও জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
আরএ