দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৩ নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুরের আজিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাড়াটিয়া জরিনা বেগমের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ঘরে আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। বিস্ফোরণে ঘরে থাকা মালপত্র পুড়ে গেছে।
গ্যাস লাইনের লিকেজর ফলে ঘরে গ্যাস জমে থাকে, সে অবস্থায় চুলা জ্বালাতে গেলে কিংবা বৈদ্যুতিক সুইচ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
বিস্ফোরণে দগ্ধদের জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, শিমলার ৩০ শতাংশ, শিফা আক্তারের ১২ শতাংশ ও আলাউদ্দিনের ৪০ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।
এবি/