দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই ম্যাচের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের গংগানগর গ্রামে এ খেলার আয়োজন করা হয়।
জানা যায়, এ খেলায় গংগানগর গ্রামের অসংখ্য যুবক ও তরুণরা অংশগ্রহণ করেন। খেলাটি আরও আকর্ষণীয় করে তুলতে গংগানগর গ্রামের প্রায় ১০০ জন যুবক ও তরুণের মাঝে জার্সি উপহার দেন জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক।
খেলায় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অবিবাহিত একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. রমিজ উদ্দিন। তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে আই