দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি পরশ আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিন্টু মোল্লা প্রমুখ।
সভায় আশরাফ ভূঁইয়া বলেন, বেগম জিয়ার আপসহীনতার কারণেই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তার আপসহীনতার কারণেই নারী অধিকার ফিরে পেয়েছে। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।
পরে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন পেরাব মসজিদের ইমাম
আরএ