• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও
  • পীরগঞ্জ

রাজনীতি নির্ধারিত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা দ্বারা: সাদিক কায়েম

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাদিক কায়েম বলেন, ‘নতুন বাংলাদেশের রাজনীতি, দেশেই হবে সিদ্ধান্ত! লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। এখন থেকে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা দ্বারা, কোনো বিদেশি প্রেসক্রিপশনে নয়।’

তিনি বলেন, ‘দেশের পরিবর্তন আর নতুন বাংলাদেশ নির্মাণের নেতৃত্ব দিতে হবে তরুণদেরকেই। তরুণরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে সমর্থন করলে জাতীয় পর্যায়ে বড় ধরনের পরিবর্তন সম্ভব।’

ভিপি সাদিক কায়েম বলেন, ‘গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বদলে যাবে।’

জুলাইয়ের আন্দোলনে তরুণদের নেতৃত্বই সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি। ডাকসু ভিপি বলেন, ‘১৬ বছর ধরে বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি। কিন্তু যখন তরুণরা নেতৃত্ব দিয়েছে, তখন সেই আন্দোলন সফলতার মুখ দেখেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ এসেছে।’

বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাসুসহ) কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির উদাহরণ তুলে ধরে বলেন, দেশের তরুণরা ‘ইনসাফ’ ও ‘ন্যায়ভিত্তিক রাজনীতির’ প্রতি ঝুঁকছে।

বক্তব্যে ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের চাপে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।’

বিমানবন্দরটিকে পুনরায় সচল করতে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন উল্লেখ করে স্থানীয় শিক্ষা, হাসপাতাল, কৃষি, শ্রমজীবী মানুষের জীবনমানসহ নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘স্থানীয় প্রতিনিধিদের নির্বাচিত হলে এসব খাতে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।’

বক্তব্যে তিনি গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতিকে ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করে বলেন, ‘দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।’ সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিও করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে, তাহলে নতুন গণজোয়ার সৃষ্টি হবে। উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাই ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে।’ অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটকেন্দ্র নিরাপদ রাখা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অংশ নিতে।

আরও পড়ুন

চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এবং বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন।

এ ছাড়া জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

এবি/

  • ঠাকুরগাঁও
  • ভিপি সাদিক কায়েম
এ সম্পর্কিত আরও খবর
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।