দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ পরিচালনা করার সময় আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী।
গ্রেপ্তারকৃত প্রশান্ত বসাককে (৫২) রাণীশংকৈল উপজেলার বন্দর এলাকার মৃত হেমন্ত বসাকের ছেলে ও তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ওসি আমানুল্লাহ আল বারী বলেন, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ চলছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মঙ্গলবার রাতে পৌর শহরের বন্দর এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাককে গ্রেপ্তার করা হয়।
ওসি আমানুল্লাহ আল বারী বলেন, প্রশান্ত বসাকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হবে।
জে আই