দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়নের দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন করছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলকারিরা।
জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে একইভাবে অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দিয়ে সেতুর দাবি জানান। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
আন্দোলনকারী মেহেদী হাসান ও শরীফ হাসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেতুর দাবিতে আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, সেতু উপদেষ্টা ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। আমরা জানতে চাই সেতু নির্মাণ নিয়ে বিলম্ব করছেন কেনো।
এরআগে, গত ৯ নভেম্বর থেকে পায়ে হেটে ঢাকামুখী লংমার্চ করে আন্দোলনকারিরা। সেখানে অবস্থান কর্মসূচি পালনের পর বিদ্যুৎ অফিস ঘেরাও ও ভোলা করিডোর বন্ধ করে দেন তারা।
আরএ