দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন গোলাম নবী আলমগীর।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি ভোলা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান তার মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা সদর তথা ভোলা-১ আসনে এবারের নির্বাচনে বিএনপি ছাড়াও বাংলাদেশ জাসদ (বিজেপি), জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি এই পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ভোলা-১ আসনে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও আনুষ্ঠানিক রূপ পেল। আগামী দিনগুলোতে যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
জে আই