দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে হঠাৎ দাঁড়িয়ে পড়া বাসকে পেছনে থেকে আরেকটি বাসের ধাক্কার ঘটনা ঘটে। এতে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাসের সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এসময় পেছনে থাকা ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে পেছনে ধাক্কা দেয়।
এতে বসুমতি পরিবহনে থাকা হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকারে করে দুর্ঘটনা কবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পদ্মা সেতুর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর কবির আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতি পরিবহনে থাকা হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এবি/