দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ‘ওরফে দাঁতভাঙা’ কবিরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি টিম।
সোমবার (১৫ ডিসেম্বর) জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবির পটুয়াখালী সদরের মৃত মোজাফফরের ছেলে। সে বর্তমানে ঢাকা কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় থাকতো।
মঙ্গলবার সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তাকৃত অভিযুক্ত কবির (৩০) ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী।
বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় কবির গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদের সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবিরসহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়। গ্রেপ্তারকৃত কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আরএ