দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর একটি স্থানীয় কবরস্থান থেকে মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান (৪৮) এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: শাহ আলম জানান, গত ৮ নভেম্বর রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ব্যবসায়ী মিজানুর রহমানকে তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামের এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও সন্ধান মেলেনি। ১০ নভেম্বর তার স্ত্রী জামিলা ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
পুলিশের তদন্তের পর ও টেকনোলজি ব্যবহার করে শনিবার সন্ধ্যায় খাগাইল গ্রামের কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যরা সনাক্ত করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রধান আসামী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জাহিদসহ জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন। নিহত মিজানুর রহমান গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর এলাকার হারেজ মোল্যার ছেলে।
জে আই