• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সিলেট

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবেনা: সাদিক কায়েম

সিলেট প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৫, ২০:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। লন্ডন থেকেও বাংলাদেশ পরিচালনা করা সম্ভব নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবেনা। কেউ চেষ্টা করলে খুনি হাসিনার পরিণতির চেয়ে খারাপ পরিণতি হবে তাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৯ নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, অতীতে ভারত আমাদের ওপর জুলুম ও নির্যাতন করেছে। ফ্যাসিবাদীরা দিল্লির দালালদের প্রশ্রয় দিয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করবে দেশের মানুষের প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষার ওপর।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। না হলে খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করলে দেশের জনগণ লাল কার্ড দেখাবে।

সাদিক কায়েম সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, সীমান্তে হত্যাকাণ্ড চলবে না। সীমান্তে একটিও লাশ পেলে ১৮ কোটি জনগণ একযোগে প্রতিবাদ করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। প্রত্যেক সীমান্ত হত্যার বিচার হবে।

তিনি দেশের ভবিষ্যত সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো থাকবে না। ক্ষমতা থাকবে জনগণের হাতে, জনগণই সিদ্ধান্ত নেবে। যেকোনো জুলুম বা অধিকার হরণ প্রতিহত হবে। ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চেয়ে খারাপ পরিণতি হবে যারা এ ধরণের রাজনীতি করবে।

সমাবেশে উপস্থিত ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সমাবেশে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষক নেই। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজমুক্ত এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করব। সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

সাদিক কায়েম উল্লেখ করেন, ৫৪ বছরেও এ অঞ্চলের মানুষের মুক্তি আসেনি। সাদা পাথরকে কাজে লাগিয়ে সিলেট ও বাংলাদেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সাদা পাথরই বাংলাদেশ রাষ্ট্র চালানোর বড় সম্ভাবনা।

আরও পড়ুন

জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে: গয়েশ্বর  

তিনি জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বলেন, জয়নাল আবেদীন নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের মুক্তি ও সিলেটের পর্যটন শিল্প বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবেন। তুরস্কের ইস্তাম্বুলের মতো সিলেটের সাদা পাথর, জাফলংসহ পর্যটনকেন্দ্রগুলো বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করতে পারব, ইনশাল্লাহ।

সমাবেশে কোম্পানীগঞ্জ থানা সদর প্রাইমারি স্কুল মাঠে উপজেলা আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

জে আই

  • দিল্লির রাজত্ব
  • সাদিক কায়েম
এ সম্পর্কিত আরও খবর
মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা সাদিক কায়েমের
মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা সাদিক কায়েমের
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করার অভিযোগ সাদিক কায়েমের
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করার অভিযোগ সাদিক কায়েমের
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা বেশি নিরাপদ থাকবে: সাদিক কায়েম
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা বেশি নিরাপদ থাকবে: সাদিক কায়েম
একটি দল বেপরোয়া ও সংঘাতমুখী পথে অগ্রসর হচ্ছে: সাদিক কায়েম
একটি দল বেপরোয়া ও সংঘাতমুখী পথে অগ্রসর হচ্ছে: সাদিক কায়েম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।