দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালুর অনুসারীরা।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এই মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরদার নাসিরউদ্দিন কালুর সমর্থকদের আয়োজন করা মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে তিন শতাধিক নেতা–কর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, শরীয়তপুর-১ আসনের জন্য বিএনপি সাঈদ আহমেদ আসলামের নাম ঘোষণা করেছে, যাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট) এলাকায় তিনি এই আসনের “বহিরাগত”। অপরদিকে, তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সরদার কালুকে মনোনয়ন না দেওয়ায় তারা ক্ষুব্ধ।
বিএনপি নেতা সরদার চাঁন মিয়া বলেন, কালু সরদার শরীয়তপুরের প্রবীণ নেতা। তার হাত ধরেই জেলার রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। জেলার অবকাঠামো উন্নয়নেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে বাদ দিয়ে বহিরাগত প্রার্থী মনোনয়ন দেওয়া মেনে নেওয়া যায় না। দ্রুত প্রার্থী পরিবর্তন করে কালু সরদারকে মনোনয়ন দিতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, এই আসনে অনেক যোগ্য নেতা রয়েছেন। অথচ মনোনয়ন দেওয়া হয়েছে ডামুড্যা থেকে আসা বহিরাগত একজনকে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই আসনে কালু সরদারের বিকল্প নেই। তাকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
জে আই