দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অবৈধ মনোনয়ন মানি না’সহ নানা স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেন ২০১৮ সালের দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. রুহুল হোসাইন।
মিছিলকারীরা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম দীর্ঘ সময় ধরে দলে সক্রিয় নন এবং তার বিরুদ্ধে গত ১৭ বছরে কোনো মামলা হয়নি। তারা দাবি করেন, দলে ত্যাগী ও নিপীড়নের শিকার নেতাদের উপেক্ষা করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার।
বক্তারা অবিলম্বে প্রার্থী ঘোষণায় পুনর্বিবেচনা করে মো. মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান এবং নতুন করে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মিছিল শেষ করেন।
জে আই/ আরএ