দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমেদের সমর্থকদের আয়োজনে গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড় মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ. লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মশাল মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন উপজেলায় তিনটি মশাল মিছিল, কয়েকটি বিক্ষোভ মিছিল, তিনটি সমাবেশ ও রেলপথ অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা।
/অ