দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আব্দুস সাত্তার গাজী (৫৫) নামে এক জেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
সুন্দরবনের কুকোমারি এলাকায় খালপাটা জাল বিছানোর সময় নদীর মধ্যেই তার মৃত্যু হয় বলে স্বজনদের বরাতে তথ্য নিশ্চিত করেছে বন বিভাগ। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসার ফজলুল হক জানান, সাত্তার গাজী নিবন্ধিত বনজীবী। তিনি বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে জেলে নৌকা নিয়ে গিয়েছিল। এরমধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অধীনে গহীন জঙ্গলের তক্তাখালী খালের মধ্যে মাছ ধরার সময় বুকে ব্যাথা অনুভব করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে তার স্বজনরা বন বিভাগকে জানায়। মঙ্গলবার তার জানাজা শেষে দাফন করা হয়।
মৃতের সহযোগী জেলে খানজাহান আলীর ভাষ্য, গত ১২ নভেম্বর তারা তিনজন কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। সোমবার দুপুরের দিকে কুকোমারী খালে জাল ফেলার সময় আকস্মিকভাবে বুকে ব্যাথা অনুভব করে আব্দুস সাত্তার। এসময় নিজেকে ধরতে বলে সে নৌকার মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে গত ছয় মাসে সুন্দরবনে মাছ শিকারে যেয়ে তিন জেলের মৃত্যুর ঘটনা ঘটল বলে জানান তিনি।
আব্দুস সাত্তারের ছেলে রাহুল ও বাবুল জানান, মাছ ধরতে যেয়ে সোমবার তার পিতার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃতদেহ নিয়ে সহযোগিরা বাড়িতে ফিরে আসে। সুন্দরবনে মাছ-কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের তাৎক্ষণিক চিকিৎসায় টহলফাঁড়িগুলোতে জরুরি কিছু ওষুধ রাখার দাবি জানান তারা। গত ছয় মাসে সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া শিকারে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোট তিন বনজীবীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসে খলিলুর রহমান (৬০) ও মার্চ মার্চ মাসে হরিপদ গাইনের মৃত্য হয় বনের মধ্যে।
কদমতলা স্টেশনর অফিসার সুলতান আহমেদ জানান, অসুস্থ হয়ে মৃত্যু হলে কোনো বনজীবীকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ থাকে না।
আরএ