দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে দ্রুত আশেপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাস মালিক আমজাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কন্সট্রাকশনের গেটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আশেপাশের লোকজন বালতির পানি ও বালু দিয়ে বাসের আগুন নেভায়।
বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, বাসের মালিক আমজাদ হোসেন নিজেই বাসটি চালাতেন। তিনি ঋণ করে বাসটি কিনেছেন বলে জানিয়েছেন। রাতে তিনি বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন মীর আক্তার কন্সট্রাকশনের গেটের সামনে বাসটি রেখে খাবার খেতে যান। এর মধ্যে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরএ