দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত চেষ্টা ও ব্যাংকের পাহারাদারের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের।
ব্যাংকের পাহারাদার মো. হানিফ জানান, ভোর প্রায় ৪টার দিকে কে বা কারা ব্যাংকের সামনে ময়লা-আবর্জনা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্যাংক ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাহারাদারের দেখতে পায়। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেন। ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আরএ