দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সবরকমের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলে জানান জেদান আল মুসা।
/অ