দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।
অবরোধকারীরা সড়কে গাছ কেটে পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের শাটডাউনের কর্মসূচি প্রদর্শন করেন। আর এতে ওই মহাসড়কের দুইদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে কালকিনি ফায়ার সার্ভিস, কালকিনি ও ডাসার থানার পুলিশ। পাশাপাশি এলাকার বিএনপি নেতাকর্মীরাও উদ্ধারকাজে যুক্ত হন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর সড়ক স্বাভাবিক হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
/অ