দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে বড় লিচু গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা। ফলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন জয়বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে।
এদিকে, একই রাতে কিশোরগঞ্জের শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি জয়বাংলা স্লোগান দিয়ে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়। তবে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া, কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে বাহনটি। ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
আরএ