দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নূর উদ্দিন আহমেদ অপু নির্বাচনী প্রচারণার সময় এক কর্মীর মুখ টিস্যু দিয়ে মুছে, কাঁধে কাঁধ রেখে সেলফি তুলে প্রশংসায় ভাসছেন।
শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় শরীয়তপুরের ডামুড্ড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে নির্বাচনী গণসংযোগে স্থানীয় সাধারণ জনগণ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে সেলফি তোলার জন্য অনুরোধ করেন। পরে তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং কুশলবিনিময় করেন।
মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই ছবি নিয়ে উষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ সময় কামরুল হাসান তামিশ বলেন, রাজনীতিতে এমন মানবিক আচরণ এখন বিরল। বৃষ্টিতে ভেজা অবস্থায় আমার মুখ টিস্যু দিয়ে মুছে কাঁধে কাঁধ রেখে সেলফি তোলা এটা দেখেই বোঝা যায়, মিয়া নূর উদ্দিন আহমেদ অপু ভাই কেবল নেতা নন, তিনি আমাদের আপনজন। এমন মানুষই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন।
স্থানীয় যুবক রায়হান মোল্লা বলেন, অপু ভাইয়ের আচরণে আমরা অনুপ্রাণিত। তিনি অন্য নেতাদের মতো দূরে দাঁড়িয়ে নির্দেশ দেন না, বরং কর্মীদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তার এই সরলতা ও মানবিকতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি দেখেছি এবং সত্যিই মুগ্ধ হয়েছি। আমাদের বিশ্বাস, এমন নেতারাই ভবিষ্যতে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়ে নেতৃত্ব দেবেন। মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর মতো প্রতিটি রাজনৈতিক ব্যক্তিরই উচিত কর্মীদের পাশে এসে দাঁড়ানো।
/অ