দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ বাবা মারা গেছেন।
শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মদন উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ঘাটুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়ে মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে মোস্তফা মারা যান।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ