দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কুমিল্লা–সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সুহিলপুর এলাকার সীরবত আলীর স্ত্রী লিপি বেগম (৫০), তার ছেলে রিপন (২৬) এবং বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের অটোচালক আক্তার মিয়া (৪০)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লিপি বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে সুহিলপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পিকআপ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও চালককে আটক করেছে। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/