দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে রাসায়নিক সার পাচারের বড় একটি চেষ্টা ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযানে মোট ২৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট চেকপোস্টে অভিযানে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া ও ৭৬ বস্তা ডিএপি সার এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
লালমনিরহাট জেলা থেকে সীমান্ত পথে ভারতে এসব সার পাচারের চেষ্টা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা সার কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘সীমান্ত পথে রাসায়নিক সার পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সে জন্য অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, পাচার রোধে জনগণের সহযোগিতা প্রয়োজন, এবং তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।
এমএস/