দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। তার মতে, ‘হ্যাঁ–না’ ভোট শুধু দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাত্তা শিকদারবাড়ির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণার সময় এমন মন্তব্য করেন তিনি।
এ সময় মিয়া নূর উদ্দিন আহমেদ অপু বলেন, ‘দীর্ঘদিন পর মানুষ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের কোনো প্রয়োজন নেই। জনগণের এখন একটাই আকুতি—যত দ্রুত সম্ভব একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।’
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক গতি থেমে গেছে, ‘তাই এই মুহূর্তে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল, তিনি জনগণকে গণতান্ত্রিক নির্বাচনের অধিকার দেননি। গত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।’
বিএনপি নেতার দাবি, দেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এমএস/