দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়েছে এক বিশালাকৃতির পাঙাশ মাছ। ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের এই নদীর পাঙাশ দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকায় স্থানীয় এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় বরগুনা শহরে। সেখানে স্থানীয় হোটেল ব্যবসায়ী মজিবর রহমান ১৪ হাজার ৮৫০ টাকায় মাছটি কিনে নেন।
হোটেল মালিক মজিবর রহমান বলেন, “পায়রা ও বিষখালী নদীর জেলেরা সাধারণত বড় মাছ আমার হোটেলেই বিক্রি করে। আজ সকালে ধরা পড়া এই বিশাল পাঙাশটি আমি ৯০০ টাকা কেজি দরে কিনেছি। বড় সাইজের মাছ বিক্রি হয় বলেই আমার হোটেলে দূর-দূরান্ত থেকে অনেকেই খেতে আসে।”
স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন মিলু জানান, “বরগুনার নদীর পাঙাশের স্বাদ একেবারেই আলাদা। বিষখালী আর পায়রার পাঙ্গাশের ঐতিহ্য বহু পুরোনো। এখানকার নদীর মাছের স্বাদ কখনও বদলায় না, তাই বরগুনার মাছের কদর দেশের নানা জায়গায় আছে।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, “নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ থাকে বলে ছোট মাছের পরিমাণ বেড়ে যায়। তখন বড় পাঙাশ নদীতে খাবারের জন্য বেশি সময় অবস্থান করে। তাই নিষেধাজ্ঞা শেষে বড় আকারের পাঙাশ বেশি ধরা পড়ে।”
আরএ