দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিরল আকৃতির ইলিশ।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেন মাছটি ধরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পায়রা নদীতে মাছ ধরতে যান আবুল হোসেন। জাল তোলার সময় সাধারণ ইলিশের সঙ্গে জালে উঠে আসে বড় আকারের ইলিশটি। পরে তিনি মাছটি তালতলী বাজারে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’-এ নিয়ে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
পরে বাজারে খোলা ডাকের মাধ্যমে ব্যবসায়ীরা মাছটির দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় ইলিশটি ক্রয় করেন।
ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে মাছটি পাঠানোর প্রস্তুতি নিতে নিতে তিনি বলেন, মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মানও ভালো হবে বুঝাই যাচ্ছে। তাই দামও বেশি পেয়েছি।
/অ