দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের রান্নার ব্যস্ততার সুযোগে পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুটির নাম মুনতাহা, সে মালয়েশিয়া প্রবাসী ইমরুল মোল্যার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে খেলছিল মুনতাহা। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে মুনতাহার দেহ ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে বাঁচানোর চেষ্টা করেন। শিশুটির পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলেও তাতে কোনো ফল হয়নি। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ভাষিকা মিফতাহুল ফাইকা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
জে আই