দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সাদমান শেখ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদমান উপজেলার ধারাবাশাইল গ্রামের সাদ্দাম শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদমান দাদা-দাদির সঙ্গে মাচারতারা গ্রামে একটি মাছের ঘের পাড়ে বসবাস করতো। তার বাবা-মা ঢাকায় থাকে। দুপুরে ঘেরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানির মধ্যে পড়ে যায়। দাদি তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দাদি বলেন, ওর মা-বাবা ঢাকায় চাকরি করে। ওদের একমাত্র সন্তান সাদমান। আমার কাছেই থাকতো সে।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/অ