দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে পানিতে ডুবে রাইয়ান শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বলাকইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইয়ান ওই গ্রামের ইখলাছ শেখের ছেলে।
স্বজনরা জানায়, সকলের অগোচরে বাড়ির পাশের মাদরাসার পুকুরের পানিতে পড়ে যায় রাইয়ান। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে রাইয়ানকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/অ