দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ফারদিন হোসেন (৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে ফারদিনকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
/অ