দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সহিদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহিদা খাতুন সদর উপজেলার উজলপুর গ্রামের খোকা মালিথার মেয়ে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সহিদা খাতুন আলগামনে (স্থানীয় যাত্রীবাহী ভ্যানগাড়ি) করে মেহেরপুর থেকে শোলমারি গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক আলগামনটিকে ধাক্কা দিলে সহিদা খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও আলগামন চালক তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জে আই